আফগানিস্তানের ফাস্ট বোলার শাপুর জাদরানকে শেষ পর্যন্ত সুস্থ করে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া গেল না। ৩৮ বছর বয়সে অনেক লড়াইয়ের পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি; তিনি ‘হেমোফাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ (HLH) নামক এক বিরল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছিলেন। বাঁহাতি এই ফাস্ট বোলার ২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে আফগানিস্তানের হয়ে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। HLH হল একটি অতি-প্রদাহজনিত সিনড্রোম যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দেয়। মঙ্গলবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে। ‘এক্স’-এ এক বার্তায় বোর্ড জানায়, “গভীর শোক ও বেদনার সঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ড দলের প্রাক্তন ফাস্ট বোলার শাপুর জাদরানের প্রয়াণে শোক প্রকাশ করছে। শাপুর জাদরান ছিলেন আফগানিস্তান ক্রিকেটের অন্যতম ভিত্তিপ্রস্তর স্থাপনকারী ব্যক্তিত্ব; তাঁর নিষ্ঠা, আবেগ ও অটল প্রতিশ্রুতি আমাদের দেশে এই খেলার উত্থান ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।”
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُونَ
With profound grief and deep sorrow, the Afghanistan Cricket Board mourns the passing of former Afghanistan fast bowler Shapoor Zadran.
Shapoor Zadran was one of the foundation-laying figures of Afghanistan cricket, whose dedication,… pic.twitter.com/iPIAJ6HLkq
— Afghanistan Cricket Board (@ACBofficials) July 7, 2026