দিল্লিতে স্ত্রীর পরিকল্পনায় খুন এক ব্যক্তি

রবিবার রাতে এক ৫৫ বছর বয়সী ব্যক্তি এক গ্লাস জল পান করে ঘুমাতে যান। পরদিন সকালে দিল্লির সঙ্গম বিহার এলাকার রাস্তায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশি তদন্তে জানা গিয়েছে যে, ওই ব্যক্তির স্ত্রী তাঁর প্রেমিক ও প্রেমিকের এক বন্ধুকে সঙ্গে নিয়ে তাঁকে প্রথমে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করেন এবং এরপর শ্বাসরোধ ও বৈদ্যুতিক শক দিয়ে খুন করেন। ১০ অগস্ট ভোর ৫টা নাগাদ পুলিশ খবর পায় যে, সঙ্গম বিহারের রটিয়া মার্গ এলাকায় এক ব্যক্তি রাস্তায় আহত অবস্থায় পড়ে আছেন। খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় এবং মুন্না লাল নামের ওই ব্যক্তিকে রক্তাক্ত ও শরীরে একাধিক আঘাত নিয়ে পড়ে থাকতে দেখে। তাঁকে এইমস (AIIMS) ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়। তদন্তে বেরিয়ে আসে যে, এটি ছিল ওই ব্যক্তির স্ত্রী ৪৫ বছর বয়সী মঞ্জু ওরফে নাজিয়ার পরিকল্পিত এক হত্যাকাণ্ড।