২০২৬ সালের ২৫ অগস্ট, ইমামি গ্রুপ আনুষ্ঠানিকভাবে ইস্টবেঙ্গল (East Bengal) এফসি-তে বিনিয়োগকারী ও সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার হিসেবে তাদের ভূমিকার সমাপ্তি ঘোষণা করল এবং শুধুমাত্র স্পনসর হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করল। সিদ্ধান্তের মূল বিষয়সমূহ—শেয়ার ও ব্যবস্থাপনা হস্তান্তরের মধ্যে ইমামি গ্রুপ তাদের মালিকানাধীন ৭৭% শেয়ার এবং সংশ্লিষ্ট ভোটিং অধিকার সরাসরি ইস্টবেঙ্গল ক্লাবের কাছে ফেরত দিয়েছে। এর মাধ্যমে ক্লাবটির প্রশাসনিক ব্যবস্থাপনা ও ইকুইটি বিনিয়োগে তাদের ভূমিকার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। স্পনসর হিসেবে অব্যহত সহায়তা স্বরূপ প্রশাসনিক মালিকানা ও ইকুইটি বিনিয়োগ থেকে সরে এলেও, ক্লাবের ক্রীড়া-সংক্রান্ত লক্ষ্য ও কার্যক্রমকে এগিয়ে নিতে ইমামি আর্থিক স্পনসর হিসেবে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত থাকবে। ‘ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড’ গঠনের লক্ষ্যে ২০২২ সালের অগস্টে ইমামি গ্রুপ বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছিল। ২০২৬ সালের ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের সাফল্যের ঠিক পরেই এই কাঠামোগত পরিবর্তনটি এল। যদিও অনেক আগে থেকেই এর ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
ইমামি গ্রুপ ঘোষণা করেছে যে, ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের ব্যবস্থাপনায় বিনিয়োগকারী হিসেবে তাদের ভূমিকার সমাপ্তি ঘটল। এই পরিবর্তনের অংশ হিসেবে, ইমামি তাদের সমস্ত শেয়ার এবং সংশ্লিষ্ট ভোটিং অধিকার ইস্টবেঙ্গল ক্লাবের কাছে হস্তান্তর করেছে। এর মাধ্যমে ফুটবল ক্লাবের বিনিয়োগকারী ও ব্যবস্থাপক হিসেবে ইমামির ভূমিকার ইতি ঘটল। তাদের তরফে এক বার্তায় বলা হয়েছে, ভারতীয় ফুটবলের বিকাশ ও উন্নয়নে ইমামি গ্রুপ গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিনিয়োগ ও ব্যবস্থাপনার ভূমিকা থেকে সরে এলেও, তারা স্পনসর হিসেবে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত থাকবে এবং ক্লাবের ক্রীড়া-সংক্রান্ত লক্ষ্য পূরণে সহায়তা অব্যহত রাখবে।
ইমামির সঙ্গে এই অংশীদারিত্বের সময়কালে পুরুষ ও মহিলা, উভয় বিভাগেই ইস্টবেঙ্গল এফসি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং ক্লাবটি বেশ কিছু গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। পুরুষ দল ২০২৬ সালে ইস্টবেঙ্গলের হয়ে প্রথমবারের মতো আইএসএল (ISL) চ্যাম্পিয়ন হয়েছে। পাশাপাশি তারা ২০২৪ সালে কলিঙ্গ সুপার কাপ এবং ২০২৪ ও ২০২৫ সালে টানা দু’বার কলকাতা ফুটবল লিগের শিরোপা জয় করেছে।
অন্যদিকে, মহিলা দল ২০২৩ সালে কন্যাশ্রী কাপ জেতে এবং ২০২৫ সালে উদ্বোধনী সাফ (SAFF) মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপে জয়লাভের মাধ্যমে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম কোনও আন্তর্জাতিক শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করে। এছাড়া, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মরসুমে টানা দু’বার ইন্ডিয়ান উইমেনস লিগের শিরোপা জয়ের মাধ্যমে দলটি ভারতীয় মহিলা ফুটবলে নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করে।
ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত থাকতে পেরে এই গোষ্ঠী গর্বিত এবং তারা ক্লাব, খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের জন্য আগামী মসুমগুলোতেও সাফল্য কামনা করে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
