বিধ্বস্ত নেপালকে নতুন রূপ দিতে খরচ কত জানেন

শুক্রবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে হিমবাহ ধসের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে পুনর্গঠন বাবদ ৪.৭৮ বিলিয়ন ডলার ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জলবায়ু পরিবর্তনের ফলে নেপাল যেসব দুর্যোগের সম্মুখীন হয়েছে, সে বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরার অঙ্গীকার করেছেন।


চিন-নেপাল সীমান্তে শুরু হওয়া সুনামির মতো সেই ভয়াবহ বন্যা ও দুর্যোগে (যা ২৬ অগস্ট আঘাত হেনেছিল) ১,৪০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৫,৬০০ জন নিখোঁজ রয়েছেন।