কারাবন্দী জনতা দল (সেক্যুলার)-এর প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নার কাছ থেকে বাজেয়াপ্ত করা মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসে ফরেনসিক পরীক্ষায় ডজনখানেক পর্ণ ভিডিও পাওয়া গিয়েছে। গত মাসে ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা এক তল্লাশি অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত রেভান্নাকে কারাগারের সেলের ভেতর মোবাইল ফোন ব্যবহার করতে হাতেনাতে ধরেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি এবং কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ভাইপো রেভান্না ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তিনি বর্তমানে বেঙ্গালুরুর পারাপ্পানা আগ্রাহারা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।