কফি নিয়ে স্কুলে, প্রথম দিনই শাস্তির মুখে ছাত্রী

নিউ ইয়র্কের এক হাই স্কুল ছাত্রী জানিয়েছে যে, ক্লাসের প্রথম দিনই কফি সঙ্গে নিয়ে আসা এবং তা ফেলে দিতে না চাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কারণ সে মূলত স্কুলের ‘নিয়ম অমান্য’ বা ‘সিভিল ডিসওবিডিয়েন্স’-এর পথই বেছে নিয়েছিল। ৩ সেপ্টেম্বর কাস্টরল্যান্ডের বিভার রিভার সেন্ট্রাল স্কুলের একটি ক্লাসরুমে পানীয়টি হাতে নিয়ে প্রবেশ করার পরই জুলি কাপুটা এই শাস্তির মুখে পড়েন। নিজের ‘লাতে’ (এক ধরণের কফি)-র কারণে কাপুটাকে ‘ইন-স্কুল সাসপেনশন’ বা স্কুলের ভেতরেই নির্দিষ্ট স্থানে থাকার শাস্তি দেওয়া হয়; স্কুল কর্তৃপক্ষের মতে, তার এই আচরণ তাদের ‘আচরণবিধি’ বা ‘কোড অফ কন্ডাক্ট’-এর লঙ্ঘন ছিল, যার লক্ষ্য হল “সকল শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ ও শিক্ষণ-কেন্দ্রিক পরিবেশ” নিশ্চিত করা। ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী কাপুটা বলেন, “আমি ভেতরে ঢুকলাম, আমার সঙ্গে কফি ছিল। প্রথম পিরিয়ডের ক্লাসে পৌঁছানোর পর শিক্ষক আমাকে বললেন, ‘হয় তোমাকে এটা ফেলে দিতে হবে, নয়তো এখনই খেয়ে ফেলতে হবে, অথবা অফিস-কক্ষে যেতে হবে’।”