মাসের শেষে দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) গ্রাহকদের জন্য একটি  বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে বলা হয়েছে, আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত দেশজুড়ে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটের সময় সম্ভাব্য অসুবিধা এড়াতে ব্যাঙ্কের পক্ষ থেকে গ্রাহকদের তাদের শাখার সঙ্গে সম্পর্কিত জরুরি কাজগুলো আগেই সেরে ফেলার অনুরোধ জানানো হয়েছে। ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস’ (ইউএফবিইউ)-এর ডাকে এই ধর্মঘট হতে যাচ্ছে। গত ১১ সেপ্টেম্বর ইউএফবিইউ-এর দেশব্যাপী ধর্মঘট এবং এই মাসের শেষের দিকে পরিকল্পিত পরবর্তী পর্যায়ের আন্দোলনের প্রেক্ষাপটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হল। এছাড়া, নিজেদের চলমান আন্দোলনের অংশ হিসেবে ইউনিয়ন ফোরামটি ২৬ অক্টোবর থেকে একটানা ধর্মঘটেরও ঘোষণা করেছে।