Asian Games 2026 Day 6: ভারতের পদক তালিকায় এদিন শীর্ষে অ্যাথলিটরা, এল ৩ পদক

Asian Games 2026 Day 6

শুক্রবার ২০২৬ এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে (Asian Games 2026 Day 6) ভারত অ্যাথলেটিক্সে তিনটি পদক জিতেছে। মনপ্রীত কৌর মহিলাদের শট পাট ফাইনালে ১৭.১৭ মিটার দূরত্বে থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন, যা ছিল এ দিন ভারতের প্রথম অ্যাথলেটিক্স পদক। পুরুষদের ১০,০০০ মিটার ফাইনালে গুলবীর সিং অল্পের জন্য সোনা হাতছাড়া করলেও রুপো জিতে নেন। এরপর বারানিকা এলাঙ্গোভান মহিলাদের পোল ভল্টে ব্রোঞ্জ জিতে এশিয়ান গেমসে ভারতের হয়ে এই ইভেন্টে প্রথম পদক জয়ের নজির গড়েন।

পুরুষদের ১০০ মিটার সেমিফাইনাল অবশ্য হতাশাজনক ছিল; গুরিন্দরভির সিং এবং অনিমেশ কুজুর—উভয়েই ফাইনালে ওঠার যোগ্যতা অর্জনে ব্যর্থ হন। তবে কিরণ পাহাল ও প্রাচী চৌধুরী মহিলাদের ৪০০ মিটার ফাইনালে এবং বিশাল টি.কে. পুরুষদের ৪০০ মিটার ফাইনালে জায়গা করে নিয়েছেন।


এর আগে গতকাল, সীমা মহিলাদের ১০,০০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ জিতে এই গেমসে ভারতের হয়ে প্রথম অ্যাথলেটিক্স পদকটি এনে দিয়েছিলেন। এরপর মনু টি.এস., পুভাম্মা এম.আর., বিশাল টি.কে. এবং ভিথিয়া রামরাজের মিক্স ৪x৪০০ মিটার রিলে দল রুপো জিতে নেয়।

২০২৬ এশিয়ান গেমসের ষষ্ঠ দিন ভারতের অ্যাথলেটিক্স ইভেন্টগুলোই পদক তালিকাকে সমৃদ্ধ করেছে।এদিন তিনটি অ্যাথলেটিক্স পদক এসেছে ভারতের ঘরে। মনপ্রীত কৌর মহিলাদের শট পাটে ব্রোঞ্জ, গুলবীর সিং পুরুষদের ১০,০০০ মিটারে রুপো এবং বারানিকা এলাঙ্গোভান মহিলাদের পোল ভল্টে ব্রোঞ্জ জিতেছেন। এই আসরে ভারতের মোট পদক সংখ্যা এখন দাঁড়িয়েছে ২৩-এ।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google