তিন মাসের অন্তঃসত্ত্বা সাংবাদিক রিচা পরাশর রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, চলতি সপ্তাহে INDIA জোটের সুপ্রিম কোর্ট অভিযান চলাকালীন রাহুল তাঁর হাত ধরে জোরে টানেন। এর জেরে তিনি সিঁড়িতে পড়ে যান এবং তাঁর পেটে আঘাত লাগে বলে অভিযোগ। সোমবার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আবেদন জমা দিতে মিছিল করেছিল INDIA জোট। সেই সময়ই ঘটনাটি ঘটে বলে দাবি রিচার। এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানিয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।