বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারীকে সমস্যায় ফেলার পর অবশেষে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা জানাল মাইক্রোসফট। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টে ১০ মিনিট UTC (ভারতীয় সময় রাত ৯টা ৪০ মিনিট) নাগাদ সংস্থার গ্রাহক পরিষেবাগুলি সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে বলে ঘোষণা করা হয়।
তবে Microsoft 365-এর কর্পোরেট বা এন্টারপ্রাইজ পরিষেবাগুলির ক্ষেত্রে এখনও সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি। সংস্থার দাবি, পরিষেবাগুলিতে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বিশেষ করে বিপর্যয়ের সময় জমে থাকা ইমেল বার্তাগুলি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে।
মাইক্রোসফট জানিয়েছে, পরিষেবা বন্ধ থাকার সময় বিপুল সংখ্যক ইমেল জমে গিয়েছে। সেই সমস্ত ইমেল সঠিকভাবে প্রাপকদের কাছে পৌঁছচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত Microsoft 365-এর সমস্যাকে পুরোপুরি মিটে গিয়েছে বলে ঘোষণা করতে চাইছে না সংস্থা।