শীতের মরসুমের শুরুতেই বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। শুক্রবার, ১৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। ভারতীয় আবহাওয়া দফতর (IMD)-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে শক্তি বাড়িয়ে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সব কিছু অনুকূলে থাকলে আগামী সোমবার, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যেই তৈরি হতে পারে নতুন ঘূর্ণিঝড়। তার নাম হবে ‘আকভান’ (Akvan)। এই নামটি দিয়েছে ইরান।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, প্রথমে এটি উত্তর-পশ্চিম দিকে এগোবে। ১৪ নভেম্বরের মধ্যে নিম্নচাপটি আরও সুসংহত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ১৫ নভেম্বর সকালে সেটি ঘূর্ণাবর্তের শক্তি বাড়িয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরপর উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।