মায়ামি বিমানবন্দরে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, আহত ২

আমেরিকার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার রাতে ট্যাক্সিওয়েতে দু’টি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি যাত্রীবাহী বিমান এবং একটি পণ্যবাহী বিমানের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনায় দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থা কোপা এয়ারলাইন্স।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন আগের দিনই আমেরিকাজুড়ে বিমান পরিষেবায় ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছিল। দেশজুড়ে জারি হওয়া গ্রাউন্ড স্টপের কারণে বিভিন্ন বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। কয়েক লক্ষ যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন এবং বহু বিমান পরিষেবা ব্যাহত হয়।


জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ৯টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পানামা সিটি থেকে আসা কোপা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমান তখন বিমানবন্দরের ট্যাক্সিওয়ে দিয়ে এগোচ্ছিল। বিমানটিতে ১৬৬ জন যাত্রী এবং ছ’জন ক্রু সদস্য ছিলেন। সেই সময় বিমানটির ডানার প্রান্তে থাকা উইংটিপ ধাক্কা মারে ইউপিএসের একটি বোয়িং ৭৬৭ পণ্যবাহী বিমানের সামনের অংশে।