বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ভোর থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও এই বৃষ্টির পূর্বাাভাস ছিলই। এই বৃষ্টির পর আকাশ পরিষ্কার হলেই জাঁকিয়ে শীত পড়ারও সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া ও তাপমাত্রা:
-
- আকাশ মেঘলা। দমকা ঝোড়ো হাওয়া (ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে) ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
- সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২২.২°C (স্বাভাবিকের চেয়ে বেশি) এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪°C-এর আশেপাশে থাকতে পারে (স্বাভাবিকের চেয়ে কম)।
- বাতাসে আর্দ্রতা ৮০%–৮৮% পর্যন্ত থাকতে পারে।
-
- ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্র ও শনিবারও কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকছে।