বাউন্ডারি বাঁচাতে গিয়ে ভয়াবহ সংঘর্ষ! কাঁধে চোট বৈভব সূর্যবংশীর

মাঠে ফিল্ডিং করার সময় বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ডিপ স্কোয়ার লেগে একটি বাউন্ডারি বাঁচানোর চেষ্টা করছিলেন বৈভব ও বিপ্রজ নিগম। বলের দিকে দু’জনেই ছুটে যাওয়ায় একে অপরের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলছে ভারত।

সংঘর্ষের পরই ১৫ বছর বয়সি বৈভবকে কাঁধে হাত দিতে দেখা যায়। প্রথমে মনে হয়েছিল, তাঁর চোট বেশ গুরুতর হতে পারে। মুহূর্তের মধ্যেই উদ্বেগ ছড়িয়ে পড়ে মাঠে। তবে স্বস্তির খবর, প্রাথমিক ধাক্কা সামলে ফের ফিল্ডিং করতে দেখা যায় বৈভবকে।


তাঁর মাঠে ফিরে আসায় আপাতত কিছুটা স্বস্তি পেয়েছেন সমর্থকরা। যদিও কাঁধের চোট কতটা গুরুতর, সে বিষয়ে নিশ্চিত কোনও মেডিক্যাল আপডেট পাওয়া যায়নি। তরুণ এই ক্রিকেটারের দ্রুত সুস্থতাই এখন সকলের কাম্য।