বদলি করা হল ডায়মন্ড হারবার থানার আইসি প্রসেনজিৎ করকে

রাজ্য পুলিশের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল। বদলি করা হল ডায়মন্ড হারবার থানার আইসি প্রসেনজিৎ করকে। তাঁকে পাঠানো হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে। সেখানে জেলা গোয়েন্দা বিভাগ (ডিআইবি)-র ইন্সপেক্টর পদে দায়িত্ব সামলাবেন তিনি। অন্যদিকে, ডায়মন্ড হারবার থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন সঞ্জয় দে। এতদিন তিনি হাওড়া জিআরপিতে ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। পাশাপাশি দুর্নীতি দমন শাখায় ডেপুটেশনেও ছিলেন তিনি।

প্রসেনজিৎ করের বদলি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও প্রশাসনিক মহলের তরফে এই বদলিকে রুটিন রদবদল হিসেবেই দেখা হচ্ছে।


শুধু আইসি নয়, একই সঙ্গে ডায়মন্ড হারবারের এসডিপিও পদেও পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে রাজ্য পুলিশের একাধিক পদে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।