Table Tennis ফিরছে ঐতিহ্যের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, দীর্ঘ ৮ বছরের অপেক্ষার পর

Table Tennis

একটা সময় ছিল যখন কলকাতায় যে কোনও ইন্ডোর গেমস মানেই ছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। আরও বড় মাত্রায় হলে, তাতে যুক্ত হতো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। বাংলার খেলাধুলোর ইতিহাসের সঙ্গে ভীষনভাবে জড়িয়ে এই দুই ইন্ডোর গেমস ভেন্যু। কিন্তু মাঝে প্রায় খেলাই হতো না ক্ষুদিরামে। বিশেষ করে টেবল টেনিস (Table Tennis টুর্নামেন্টের প্রাণকেন্দ্র ছিল এই ক্ষুদিরাম। দীর্ঘ আট বছর সেখানে টেবল টেনিসের আসর বসেনি। তবে সেই সবকে পিছনে ফেলে ক্ষুদিরামে ফিরছে টেবল টেনিস।

আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অষ্টম স্টেট অ্যান্ড ইন্টার ডিস্ট্রিক্ট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬। সেন্ট্রাল কলকাতা টেবিল টেনিস অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে রাজ্যের ২৬টি জেলা থেকে অনুর্ধ ১১, ১৩, ১৫, ১৭, ১৯ এবং সিনিয়র বিভাগ মিলিয়ে মোট ১০৮৪ জন প্যাডলার অংশগ্রহণ করছে। টিম চ্যাম্পিয়নশিপের খেলা হবে ২৪ থেকে ২৬ নভেম্বর এবং সিঙ্গেলসের খেলা হবে ২৬ থেকে ৩০ নভেম্বর।


টিম চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে ১৪৭টি দলের এবং সিঙ্গেলসের ক্ষেত্রে ১৫৩৩ জনের নাম নথিভুক্ত হয়েছে। আসন্ন চ্যাম্পিয়নশিপে রাজ্যের একাধিক তারকা প্যাডলার অংশগ্রহণ করছে, যাদের মধ্যে অন্যতম হুগলির আকাশ পাল, জাতীয় পর্যায়ে পুরুষদের সিনিয়র বিভাগে তার ক্রমতালিকা ১৩। এছাড়াও পুরুষদের অনুর্ধ ১৯ বিভাগে তৃতীয় এবং নবম স্থানাধিকারী BTTA এর পুনিত বিশ্বাস এবং উত্তর ২৪ পরগনার প্রিয়াংশু কর্মকারকেও দেখা যাবে জানিয়েছেন উদ্যোক্তারা।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, ওয়েস্ট বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশন, নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল টেবিল টেনিস এই তিন সংস্থা এক হওয়ার পরে ক্ষুদিরামে এই প্রথম স্টেট চ্যাম্পিয়নশিপ আয়োজিত হচ্ছে। অর্গানাইজিং কমিটির সেক্রেটারি এবং বিএসটিটিএ এর প্রেসিডেন্ট সুব্রত দে জানিয়েছেন, আসন্ন রাজ্য চ্যাম্পিয়নশিপে রেকর্ড সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেছে, যা বিগত বছর গুলির তুলনায় রেকর্ড।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google