ACL 2: এই ম্যাচই পাখির চোখ, সমর্থকদের পাশে চেয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কোচ হাবাস

সুচরিতা সেন চৌধুরী: সময়টা মোটেও ভালো যাচ্ছে না গত মরসুমের আইএসএল চ্যাম্পিয়নদের। কখনও দারুণ খেলে শেষ মুহূর্তে হারের মুখ দেখতে হচ্ছে, আবার কখনও অল্পের জন্য হাতছাড়া হচ্ছে পুরো পয়েন্ট। তার উপর দলের রক্ষণের  অন্যতম ভরসা আনোয়ার আলিও চোটের জন্য ছিটকে যাওয়ার পর এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তাঁর থাকা আর না থাকার উপর একটা দলের ভালো, মন্দ কতটা নির্ভর করে। নেই এডমুন্ডও। সব মিলে এসিডের টু-এর গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার আগে রীতিমতো সমস্যায় ইস্টবেঙ্গল। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (ACL 2)-এর ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামার আগের দিন কোচ হাবাস জানিয়ে দিলেন তাদের আত্মবিশ্বাসে কোনও ঘাটতি নেই।

প্রতিপক্ষ আল হুসেইন এসসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নামার আগে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তিনি। সাংবাদিক সম্মেলনে কোচ জানিয়ে দিলেন, এই ম্যাচে জয় পাওয়াই তাঁদের একমাত্র লক্ষ্য। প্রতিপক্ষকেও যথেষ্ট সমীহ করছেন তিনি। কারণ তাদের পরবর্তী পর্ব ইতিমধ্যেই কঠিন হয়ে গিয়েছে। এই ম্যাচ মাস্ট উইন তো বটেই, তার উপরও নিশ্চিত নয় পরবর্তী পর্ব।


কোচের কথায়, “আমরা এই ম্যাচের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। গোটা সপ্তাহ ধরে অনুশীলন করেছি। নিজেদের খেলায় উন্নতি করাই আমাদের লক্ষ্য। আগামী ম্যাচে কী হয়, সেটাই এখন দেখার।”

প্রথম লেগে সান হুসেনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ড্র করেছিল ইস্টবেঙ্গল। এবার ঘরের মাঠে সেই ফল বদলে জয়ের লক্ষ্যে নামতে চলেছে দল। কোচের মতে, এই ম্যাচ তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, পরবর্তী রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জনের লড়াইয়ে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। তাই ঘরের মাঠে সমর্থকদের উপস্থিতি এবং তাঁদের সমর্থন দলের কাছে বাড়তি প্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছেন কোচ।

দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি যে বড় ধাক্কা সেটাও মেনে নিয়েছেন। তবে তিনি মনে করেন, অনুপস্থিত ফুটবলারদের নিয়ে বেশি না ভেবে যাঁরা দলে রয়েছেন তাঁদের নিয়েই পরিকল্পনা সাজাতে। অনুশীলনে ফুটবলারদের পারফরম্যান্স দেখে প্রথম একাদশ নির্বাচন করা হবে বলেও জানান তিনি।

পরপর দু’টি প্রতিযোগিতায় খেলার চাপও দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে স্বীকার করে নিয়েছেন কোচ। তাঁর মতে, এএফসি এবং আইএসএলের মতো দু’টি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় একই সঙ্গে অংশ নেওয়া সহজ নয়। গত এক মাসে পর্যাপ্ত বিশ্রাম এবং অনুশীলনের সুযোগ পাননি ফুটবলাররা। অনেক সময় সপ্তাহে মাত্র এক বা দু’দিন অনুশীলন করেই পরের ম্যাচে নামতে হয়েছে তাঁদের।

কোচের বক্তব্য, “দু’টি বড় প্রতিযোগিতায় একই সময়ে খেলতে গেলে ফুটবলারদের উপর প্রচণ্ড চাপ পড়ে। পর্যাপ্ত বিশ্রাম এবং অনুশীলনের সুযোগ না থাকলে দলের উন্নতি করাও কঠিন হয়ে যায়। শুধু পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়াই তখন প্রধান কাজ হয়ে দাঁড়ায়।”

গত চার ম্যাচে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ নয়টি গোল হজম করেছে। তবে একটি ম্যাচে পাঁচ গোল হজম করার ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই দেখছেন কোচ। সেই ম্যাচের রেফারিং নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, কয়েকটি সিদ্ধান্ত দলের বিরুদ্ধে গিয়েছিল। তবে অতীতের ফল নিয়ে আর ভাবতে চান না তিনি। আগামী ম্যাচেই মনোযোগ দিতে চান।

অন্যদিকে, দলের সাম্প্রতিক পারফরম্যান্স আগের মতো ধারালো না হওয়ার বিষয়টিও মেনে নিয়েছেন কোচ। তবে এর পিছনে একাধিক প্রতিযোগিতার চাপ এবং অনুশীলনের অভাবকেই অন্যতম কারণ হিসেবে দেখিয়েছেন তিনি।

সব মিলিয়ে, গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেতে মরিয়া ইস্টবেঙ্গল। কোচের স্পষ্ট বার্তা, যোগ্যতা অর্জনের অঙ্ক নিয়ে এখনই বেশি না ভেবে আগামী ৯০ মিনিটের খেলাতেই সম্পূর্ণ মনোযোগ দিতে হবে ফুটবলারদের। প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে আনাই তাঁদের লক্ষ্য।

এদিন আল হুসেইন কোচ করুন টোরেস এই ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। প্রতিপক্ষ শক্তিশালী হলেও প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চান না কোচ। কোচ জানিয়ে দিলেন, দলের ফুটবলাররা ৯০ মিনিট লড়াই করার জন্য প্রস্তুত। ম্যাচে ভালো ফল করতে হলে প্রয়োজন দায়িত্ববোধ, চরিত্র এবং আত্মবিশ্বাস প্রয়োজন।

কোচের কথায়, দীর্ঘ যাত্রার ধকল থাকলেও দলের ফুটবলাররা এখন ভালোভাবে বিশ্রাম নিয়েছেন। হোটেলেও সমস্ত রকম সুযোগ-সুবিধা রয়েছে। ফলে আগামী ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। পরের রাউন্ডে যাওয়ার পথে এটি দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই মাঠে নেমে দায়িত্ব নিয়ে খেলতে হবে ফুটবলারদের। তাঁর কথায়, প্রতিপক্ষ ভালো দল হলেও নিজেদের খেলায় মনোযোগ ধরে রাখতে হবে। তবে শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ম্যাচের ফলাফল।

প্রতিপক্ষ দলের কোচের অ্যান্টোনিও লোপেজের সঙ্গে পুরনো পরিচয়। তিনি জানান, প্রায় ২৫ বছর আগে ভ্যালেন্সিয়ায় অ্যান্টোনিওর সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি ড্যানিয়েল রামিরেজের সঙ্গেও তাঁর পুরনো পরিচয় রয়েছে। তাঁদের সঙ্গে আবার দেখা হওয়ায় খুশি আর হুসেইন কোচ।

দলের ফুটবলার পেদ্রোও আগের ম্যাচের হার নিয়ে মুখ খোলেন। তাঁর মতে, আগের ম্যাচে দল ভালো খেললেও ফলাফল প্রত্যাশামতো হয়নি। তবে সেই হারকে পিছনে ফেলে নতুন ম্যাচে মনোযোগ দিতে চান তাঁরা। প্রতিপক্ষকে সমীহ করলেও ভালো পারফরম্যান্সের পাশাপাশি জয় তুলে নেওয়াই তাঁদের লক্ষ্য।

সব মিলিয়ে, আগের ম্যাচের হতাশা কাটিয়ে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া কোচ ও ফুটবলাররা। মাঠে ৯০ মিনিটের লড়াইয়ে নিজেদের চরিত্র ও মানসিকতার পরিচয় দিতে প্রস্তুত দুই দলই।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google