সুস্থ ও ফিট থাকতে দিনের শুরুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম এক ঘণ্টা কীভাবে কাটাচ্ছেন (Morning Routine), তার উপর অনেকটাই নির্ভর করে আপনার সারাদিনের কর্মক্ষমতা, মন-মেজাজ এবং শরীরের সতেজতা। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ অভ্যাস নিয়মিত মেনে চললেই শরীর ও মন দুটোই চনমনে রাখা সম্ভব।
তাহলে জেনে নেওয়া যাক, সারাদিন এনার্জেটিক থাকতে সকালবেলা কোন অভ্যাসগুলি গড়ে তুলবেন।
১. সকালে ঘুম থেকে উঠুন নির্দিষ্ট সময়ে
প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। এতে শরীরের স্বাভাবিক বডি ক্লক ঠিক থাকে। পর্যাপ্ত ঘুমও জরুরি। প্রাপ্তবয়স্কদের সাধারণত ৭-৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। রাতে দেরি করে ঘুমিয়ে সকালে তাড়াহুড়ো করে ওঠার অভ্যাস এড়িয়ে চলুন।
২. ঘুম থেকে উঠেই জল পান করুন
সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস সাধারণ জল পান করতে পারেন। রাতে দীর্ঘক্ষণ ঘুমের পর শরীরকে হাইড্রেটেড রাখতে জল সাহায্য করে। তবে জোর করে অতিরিক্ত জল পান করার প্রয়োজন নেই।
৩. সকালের রোদে কিছুক্ষণ সময় কাটান
সকালে প্রাকৃতিক আলোয় কিছুক্ষণ থাকুন। বারান্দা, ছাদ কিংবা বাড়ির বাইরে হাঁটতে পারেন। সকালের আলো শরীরের ঘুম-জাগরণের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে সাহায্য করে।
৪. অন্তত ২০-৩০ মিনিট শরীরচর্চা করুন
শরীর ফিট রাখতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। সকালে নিজের সামর্থ্য অনুযায়ী বেছে নিতে পারেন অভ্যেস। সেগুলো হল, ২০ মিনিট দ্রুত হাঁটা, ১০ মিনিট যোগব্যায়াম, হালকা স্ট্রেচিং বা সাইক্লিং কিংবা জগিং।
নিয়মিত শরীরচর্চা শরীরের কর্মক্ষমতা বাড়াতে এবং মন ভালো রাখতে সাহায্য করে।
৫. ব্রেকফাস্ট কখনও বাদ দেবেন না
সকালের খাবার সারাদিনের এনার্জি ধরে রাখতে সাহায্য করতে পারে। তাই পুষ্টিকর খাবার দিয়ে দিন শুরু করুন। আর সেকারণেই সকালের খাবারের তালিকায় রাখতে পারেন, সেদ্ধ ডিম, ওটস বা ডালিয়া, মরসুমি ফল, দুধ বা টক দই, বাদাম ও বীজ। প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে এমন খাবার বেছে নিন।
৬. সকালে মোবাইল থেকে দূরে থাকুন
ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া, খবর কিংবা অফিসের মেসেজ দেখতে শুরু করবেন না। এতে অকারণে মানসিক চাপ বাড়তে পারে। বরং দিনের প্রথম ২০-৩০ মিনিট নিজের জন্য রাখুন।
৭. মেডিটেশন বা ধ্যান করুন
প্রতিদিন সকালে ৫-১০ মিনিট মেডিটেশন করতে পারেন। চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন। এতে মন শান্ত রাখতে, মনোযোগ বাড়াতে এবং মানসিক চাপ সামলাতে সাহায্য হতে পারে।
৮. সারাদিন পর্যাপ্ত জল পান করুন
শুধু সকালে জল খেলেই হবে না। সারাদিন নিয়মিত জল পান করতে হবে। বিশেষ করে গরমের দিনে এবং শরীরচর্চার পর পর্যাপ্ত তরল গ্রহণ জরুরি। শরীরের প্রয়োজন অনুযায়ী জল পান করুন।
সকালে ১ ঘণ্টার সহজ ফিটনেস রুটিন কেমন হতে পারে জেনে নিন — যদি সকালে ছ’টায় ঘুম থেকে ওঠেন তাহলে পাঁচ মিনিটের মধ্যে একগ্লাস জল পান করুন। তার আগে ঘুরে থেকে উঠেই ঘরের সব জানালা, দরজা খুলে দিন যাতে প্রাকৃতিক আলো, হাওয়া ঘরে প্রবেশ করতে পারে। এর পর ১০ মিনিট প্রাকৃতিক আলোয় সময় কাটান। সেটার জন্য হাঁটতে যেতে পারেন। তবে যারা দেরিতে ঘুম থেকে ওঠেন তাদের জন্য সম্ভব নয়। সেক্ষেত্রে ব্যায়াম, মেডিটেশন সবটাই হতে পারে নিজের ব্যালকনিতে বা ছাদে। এই স্বীকার জন্য আপনি ৩০ মিনিট থেকে একঘণ্টা সময় দিতে পারেন। সবার শেষে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হল, পুষ্টিকর ব্রেকফাস্ট
এর পাশাপাশি এটাও জেনে নেওয়া প্রয়োজন কোন ভুলগুলি করবেন না। তার মধ্যে অন্যতম রাতে ঘুমের ঘাটতি কোনওভাবেই হওয়া চলবে না। পর্যাপ্ত ঘুম খুব জরুরী। সেটা না হলে সকালে যতই রুটিন মেনে চলুন না কেন ক্লান্তি গ্ৰাস করবে। দ্বিতীয়ত, সকালে খালি পেটে অতিরিক্ত চা বা কফি পান করবেন না। ব্রেকফাস্ট কোনওভাবেই বাদ দেওয়া যাবে না। পাশাপাশি শরীর চর্চা যেমন প্রয়োজন তেমনই শরীরের সামর্থ্যের বাইরে ব্যায়াম করা ক্ষতিকর হতে পারে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকবেন না, বডি মুভমেন্ট খুব জরুরী। সারাদিন পর্যাপ্ত জল খাওয়া তবে অতিরিক্ত নয়। আপনার শরীরের চাহিদা অনুযায়ীই জল পান করতে হবে।নিজে বুঝতে না পারলে ডাক্তারের সাহায্য নিন।
সবার শেষে বলি, ফিট থাকার জন্য দামি জিম বা কঠিন ডায়েটের প্রয়োজন নেই। প্রয়োজন নিয়মিত কিছু স্বাস্থ্যকর অভ্যাস। প্রতিদিন সকালে নিজের জন্য মাত্র ৩০-৬০ মিনিট সময় বের করুন। পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার, শরীরচর্চা এবং ইতিবাচক মানসিকতা—এই চারটি বিষয় মেনে চলতে পারলেই ধীরে ধীরে শরীর ও মন থাকবে অনেক বেশি সতেজ। মনে রাখবেন, একদিনের পরিবর্তন নয়, নিয়মিত অভ্যাসই সুস্থ জীবনের চাবিকাঠি।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
