দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ, সপ্তাহ জুড়েই চলবে বৃষ্টি

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, বুধবার থেকে দক্ষিণবহ্গে ঢুকে পড়বে বর্ষা। কিন্তু একদিন আগেই তার প্রভাব দেখা গেল বাংলা জুড়ে। উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা ঢুকে পড়েছিল। কিন্তু সেই পরিস্থিতিতে রীতিমতো গরমে পুড়ছিল দক্ষিণবঙ্গ। মঙ্গলবার সকাল থেকেই ঠান্ডা হল কলকাতা ও তার আশপাশের এলাকা। সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবেই তৈরি হয়েছে নিম্নচাপ। যার প্রভাবে এই বৃষ্টি। বুধবার বৃষ্টির প্রভাব আরও বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহ জুড়েই কমবেশি বৃষ্টি চলবে বাংলা জুড়ে। আবহাওয়া দফতর নিশ্চিত করেছে গোটা বাংলায় বর্ষা ঢুকে পড়ল এবারের মতো।