অভিনেত্রী সঞ্চিতা উগলের আত্মহত্যা

হিন্দি টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় মুখ অভিনেত্রী সঞ্চিতা উগলে। ১৪ জুন তাঁকে তাঁরই ঘর থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন তি‌নি। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। টেলিভিশন ও চলচ্চিত্রে কাজের জন্য পরিচিত সঞ্চিতা ‘কুমকুম ভাগ্য’, ‘সাজন ঘর’ এবং ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র মতো প্রজেক্টে অভিনয় করেছিলেন। তাঁর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। টেলিভিশন ও চলচ্চিত্র—উভয় মাধ্যমেই কাজের মধ্যে দিয়ে বিনোদন জগতে নিজের জায়গা ক্রমশ তৈরি করে নিচ্ছিলেন সঞ্চিতা উগলে। জি টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-তে ‘দিয়া ট্যান্ডন’-এর চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি দীর্ঘ সময় ধরে চলা এই ধারাবাহিকটিতে কাজ করার অভিজ্ঞতাকে তাঁর ক্যারিয়ারের একটি ‘টার্নিং পয়েন্ট’ বা গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করেছিলেন; তিনি জানিয়েছিলেন যে, এই কাজটিই তাঁকে পরিচিতি এনে দিয়েছিল এবং একজন পারফর্মার হিসেবে তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছিল।