ইরানে পানীয় জলের ট্যাঙ্কে আমেরিকার আক্রমণ

ইরান বুধবার জানিয়েছে যে, আগের রাতে তাদের দেশে যুক্তরাষ্ট্রের হামলায় সিরিক এলাকার দু’টি পানীয় জলের সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে উপকূলীয় শহরটির বাসিন্দাদের জল সরবরাহ ব্যাহত হয়েছে। এই হামলাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করে মুম্বইয়ে অবস্থিত ইরানি কনস্যুলেট এক বার্তায় লিখেছে, ‘‘সিরিকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলায় দু’টি জলের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে স্থানীয় বাসিন্দাদের পানিয় জল বন্ধ হয়ে গিয়েছে। বেসামরিক জল সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করাটা গভীর মানবিক উদ্বেগের জন্ম দেয়।’’