কমেডিয়ান সময় রায়নাকে বড় জরিমানা আদালতের

কমেডিয়ান সময় রায়না আদালতের নির্দেশ অমান্য করেছেন এবং আদালতকে “বিভ্রান্ত বা উপহাসের পাত্র” বানানোর চেষ্টা করেছেন—এই পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্ট মঙ্গলবার তাঁকে সতর্ক করে দেয় যে, তাঁকে এর পরিণাম ভোগ করতে হবে। আদালত বলে, ‘‘আমরা মনে করি সময় রায়না আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং নির্লজ্জভাবে আমাদের নির্দেশ অমান্য করেছেন। নিজের আচরণ সংশোধন করা বা সমাজের মানুষের আবেগের প্রতি সম্মান জানানো যদি আপনি না জানেন, তবে আপনাকে এর পরিণাম ভোগ করতে হবে।’’ এরপর আদালত তাঁকে ১০ লক্ষ টাকা জরিমানা করার নির্দেশ দেয়। সময় রায়নার আইনজীবী নমনীয় মনোভাব প্রদর্শনের অনুরোধ জানিয়ে শেষবারের মতো সুযোগ প্রার্থনা করেন। তখন শীর্ষ আদালত জরিমানার পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে কমিয়ে ৩ লক্ষ টাকা করে এবং সতর্ক করে দেয় যে, পরবর্তী শুনানিতে আদালত সন্তুষ্ট না হলে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হবে।