কলকাতা বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের হুমকি!

বুধবার সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ছড়াল আতঙ্ক। মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ছিনতাইয়ের হুমকি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। বিমানটি ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় বিমানের শৌচালয়ের আয়নায় লেখা একটি হুমকিবার্তা নজরে আসে। তাতেই শুরু হয় তৎপরতা।

সূত্রের খবর, বিমানের শৌচালয়ের আয়নায় ছিনতাই সংক্রান্ত হুমকি লেখা ছিল। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পাইলটকে জানানো হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে বিষয়টি জানান।


এরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে তৎপরতা শুরু হয়। বিমানে ছিনতাইয়ের হুমকির খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরে সাময়িক উদ্বেগের পরিবেশ তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে গোটা ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।