কেদারনাথ এর পথে পাথরের আঘাতে মৃত্যু

রবিবার কেদারনাথের চিরবাসা হেলিপ্যাডের কাছে ওপর থেকে গড়িয়ে পড়া পাথরের আঘাতে এক তীর্থ যাত্রীর মৃত্যু হয়েছেন। বৃষ্টি ও ভূমিধসের কারণে তীর্থযাত্রা সাময়িকভাবে স্থগিত থাকা সত্ত্বেও এই দুর্ঘটনাটি ঘটে। রাজ্য জরুরি পরিষেবা কেন্দ্রের তথ্য অনুযায়ী, চিরবাসা হেলিপ্যাডের কাছে পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের আঘাতে ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম মদন মোহন তিওয়ারি (৬৫); তিনি উখিমঠের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, বৃষ্টির মধ্যে ধসে পড়া পাথর ও মাটি জমে কেদারনাথ তীর্থযাত্রার পথ অবরুদ্ধ হয়ে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কেদারনাথগামী যাত্রীদের সোনপ্রয়াগ ও গৌরিকুণ্ডে এবং ফিরতি যাত্রীদের জঙ্গলচট্টিতে থাকার করার পরামর্শ দেওয়া হয়েছে।