কেন ভেন্যু বদল আইপিএল ২০২৬ ফাইনালের

বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছে যে, কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অতিরিক্ত ১০,০৫৭টি সৌজন্যমূলক টিকিটের অনুরোধের কারণেই এম চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে আইপিএল-এর ফাইনাল ও প্লে-অফ ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে। প্রথা অনুযায়ী, যেহেতু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হল বর্তমান চ্যাম্পিয়ন, তাই ফাইনাল ম্যাচটি বেঙ্গালুরুতেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল পিটিআই-কে জানিয়েছেন যে, তুলনামূলকভাবে কম ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে—যেখানে মাত্র ৩৫,০০০ দর্শক বসার ব্যবস্থা রয়েছে—সৌজন্যমূলক টিকিটের অত্যধিক চাহিদার কারণে এখানে ফাইনাল ম্যাচটি আয়োজন করা “অসম্ভব”। সে কারণেই সেটা বেঙ্গালুরু থেকে নিয়ে যাওয়া হয়েছে আহমেদাবাদে।