ঝড়, বৃষ্টিতে কিছুটা ঠান্ডা হবে উত্তর ভারত

দিল্লি এনসিআর-এ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর প্রদেশ, পঞ্জাব, দিল্লি, রাজস্থান, হরিয়ানা থেকে মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড় পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের ১২ রাজ্যে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত ১৫ দিন থেকে  উত্তর ভারতজুড়ে তাপপ্রবাহ চলছে। গরমে নাজেহাল অবস্থা। তার মধ্যেই এই পূর্বাভাস কিছুটা স্বস্তি দেবে। যদিও তাপমাত্রা খুব বেশি কমবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃষ্টির পূর্বাভাস—


উত্তরাখন্ড এবং জম্ম-কশ্মীরে ২৭ থেকে ৩০ মে বৃষ্টি
দিল্লিতে ২৮ এবং ২৯ মে বৃষ্টি
হিমাচল প্রদেশে ২৮ ও ২৯ মে বৃষ্টি
পশ্চিম উত্তর প্রদেশে ২৮ থেকে ৩১ মে বৃষ্টি
পূর্ব উত্তর প্রদেশে ২৭ থেকে ৩১ মে বৃষ্টি
পঞ্জাব-হরিয়ানা, চন্ডিগড়ে ধুলো ঝড়
রাজস্থানে ২৮ ও ২৯ মে ধুলো ঝড়, বৃষ্টি
মধ্য প্রদেশে ২৮ মে থেকে ১ জুন বৃষ্টি
ছত্তিশগড় ২৮ মে থেকে ২ জুন বৃষ্টি