পরীক্ষায় অনিয়ম ও NEET-এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দিল্লিতে এক মাস ধরে চলা ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শেষপর্যন্ত পদত্যাগ করেছেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট পক্ষের মধ্যে তৃতীয় দফার আলোচনার ঠিক কয়েক ঘণ্টা আগে তিনি তাঁর ‘এক্স’ (X) হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে অবস্থানরত আন্দোলনকারীদের প্রধান দাবিই ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ইতিমধ্যেই সিজেপির সঙ্গে সরকার পক্ষের দুই দফা বৈঠক হয়েছে। শনিবার তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা ছিল। তার আগেই তাঁর পদত্যাগের খবরে উল্লাস যন্তর মন্তরে। জানা গিয়েছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র প্রধামন্ত্রীর হাত হয়ে পৌঁছেছিল রাষ্ট্রপতির কাছে, তিনি তা গ্রহন করেছেন।
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 25, 2026