সিটঙয়ের হোম স্টে-এর ঘটনায় গ্ৰেফতার করা হল চারজনকে

সিটঙের হোমস্টের বারবিকিউ কান্ডের গ্ৰেফতার করি হল চারজনকে। তারা হলেন, জমির মালিক নেহাল আজরান, দেখভালের দ্বায়িত্বে থাকা পবন কুমার আগারওয়াল, হোমস্টের কর্মী দিপেন লামা ও নাসির উদ্দিন। নেহাল, পবন ও দিপেন কার্শিয়াঙের বাসিন্দা। নাসির উদ্দিন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। দু’দিন আগেই হানিমুনে গিয়ে বার্বিকিউয়ের আগুনে ঝলসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন উত্তর দিনাজপুরের চোপড়ার গৃহবধূ নিকিতা সাহা। কার্শিয়াঙের অ্যাডিশনাল এসপি অনিন্দ সুন্দর ভট্টাচার্য জানান, সিটঙের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে৷ গোটা ঘটনার তদন্ত চলছে৷ নিকিতার স্বামী সৌভিকের হাতও স্ত্রীকে বাঁচাতে গিয়ে অনেকটাই পুড়ে গিয়েছে। তিনি জানান, ধীরে ধীরে কথা বলার শক্তি হারাচ্ছেন নিকিতা। সৌভিক দাস এবং নিকিতা সাহা উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। ৮ বছরের প্রেমের পর জুলাই মাসে বিয়ে করেন তাঁরা। নিকিতার শরীর প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। বর্তমানে তিনি শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।