সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড

সিরিয়ায় প্রায় ১৪ বছর ধরে চলা সংঘাত—যাতে প্রায় পাঁচ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন—সেই সময়ে সংঘটিত ‘যুদ্ধাপরাধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’-এর দায়ে দোষী সাব্যস্ত করে সিরিয়ার একটি আদালত দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে। সিরীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা ও তাঁর ছোট ভাই মাহের আল-আসাদকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আসাদের তুতো ভাই আতেফ নাজিবকেও। সিরীয় সেনাবাহিনীর প্রাক্তন এই ব্রিগেডিয়ার জেনারেল ২০১১ সালে আসাদের শাসনকালে দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে ‘পলিটিক্যাল সিকিউরিটি ব্রাঞ্চ’-এর প্রধান ছিলেন। দারা প্রদেশে কঠোর দমন-পীড়ন চালানোর নেতৃত্ব দেওয়ার দায়ে তাঁকে এই দণ্ড দেওয়া হয়; ওই দমন-পীড়নই শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থান এবং পরবর্তীতে গৃহযুদ্ধের সূত্রপাত ঘটিয়েছিল।