দুই হাসপাতাল ঘুরে বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

শনিবার দুপুরে সোনারপুরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করা। কিন্তু সোনাপুরে তিনি পৌঁছানোর পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। রীতিমতো আক্রমণাত্মক হয়ে যায় তারা। অভিষেককে লক্ষ্য করে বিভিন্ন রকমের স্লোগানের পাশাপাশি তাঁকে উদ্দেশ্য করে শারীরিক আক্রমণও করা হয়। ডিম, জুতো ছোড়ার পাশাপাশি তাঁর গায়েও হাত দেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ তাঁকে সেখান থেকে উদ্ধার করে। ফেরার পথে বাইপাসের ধারের এক হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাজির ছিলেন অভিষেকের মা, ডেরেক ওব্রায়ান, শোভন চট্টোপাধ্যায়ও। যদিও সেই হাসপাতালে সঠিক চিকিৎসা হচ্ছে না অভিযোগ জানিয়ে তাঁকে সেখান থেকে বের করে নিয়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর গাড়িতেই বাইপাসের ধারের হাসপাতাল ছাড়েন অভিষেক। জানা গিয়েছে তাঁকে বেল ভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।