৫৭ বছর পর ৯২ বছরের বৃদ্ধার বিরুদ্ধে খুনের অভিযোগ

আমেরিকায় প্রায় ৫৭ বছর আগের এক নৃশংস শিশু হত্যার ঘটনা ফের সামনে উঠে এল। নিজের পাঁচ বছরের ছেলেকে নির্যাতন করে খুন করার অভিযোগ উঠেছে ৯২ বছর বয়সি এক বৃদ্ধার বিরুদ্ধে। অভিযুক্তের নাম হ্যারিয়েট এভলিন হল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯৬০-এর দশকে টেক্সাসের ইউনিভার্সাল সিটির অ্যাভিয়েশন ডিস্ট্রিক্টে বসবাস করতেন হ্যারিয়েট। অভিযোগ, সেই সময় থেকেই নিজের ছোট ছেলের উপর শারীরিক নির্যাতন চালাতেন তিনি। টানা চার বছর ধরে শিশুটিকে নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে যায় শিশুটি। ১৯৬৯ সালের ২৫ নভেম্বর তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র পাঁচ বছর।


প্রায় ছয় দশক আগের এই মৃত্যুর ঘটনায় এত বছর পর ৯২ বছরের বৃদ্ধার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে নির্দোষ হিসেবেই বিবেচনা করা হবে।