‘আমি তোমাকে ভালবাসি’ মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে কাকে বললেন রয় কৃষ্ণা
সুচরিতা সেন চৌধুরী ○ ভুবনেশ্বর: কলকাতার লোক দেখলেই বাংলায় কথা বলেন তিনি। কীভাবে যেন চিনে ফেলেন। ফেলে আসা ক্লাবের রাজ্য থেকে এসেছে সাংবাদিকরা। তিনি রয় কৃষ্ণা, এখন ওড়িশা এফসির সম্পদ। খেলতে নামবেন প্রাক্তন দল মোহনবাগানের বিরুদ্ধে।…
মোহনবাগান ১ (দিমিত্রি) ইস্টবেঙ্গল ০ সুচরিতা সেন চৌধুরী: এই তো কয়েকদিন আগের কথা। সারে চার বছর পর ডার্বি জয়ের স্বাদ পেয়েছিল ইস্টবেঙ্গল। কয়েকদিনের মধ্যে ভাগ্যের ফেরে আবার ডার্বি। তবে সেই জয়ের ধারা ধরে রাখা হল না।…
সুচরিতা সেন চৌধুরী: ১৯ বছর পর আবার ডুরান্ড কাপ ফাইনালে কলকাতা ডার্বি। ১৯ বছর পর আবার ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল। ইতিহাস বলছে ২০০৪-এ শেষবার ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছেছিল ইস্টবেঙ্গল। মোহনবাগান তার পরও ডুরান্ড ফাইনালে জায়গা করে…
সুচরিতা সেন চৌধুরী: ডুরান্ডের প্রথম সেমিফাইনাল যে উত্তেজনায় পৌঁছেছিল তার পর এই রাতে ঘুম আসবে না কোনও ইস্টবেঙ্গল সমর্থকের নিশ্চিত। প্লেয়াররাও কি পারবেন এই উত্তেজনার রেশ কাটিয়ে উঠতে? একটা সময় পর্যন্ত ধরেই নেওয়া হয়েছিল হেরে বিদায়…
সুচরিতা সেন চৌধুরী: ৩০ মিনিটে তিন গোল। দ্বিতীয়ার্ধে আরও একটি। পুরো ম্যাচে হল চার গোল। তার মধ্যে তিনটি মোহনবাগানের। দ্বিতীয়ার্ধে আট মিনিটের অতিরিক্ত সময় শেষে যখন লম্বা বাঁশি বেজে উঠল তখন উচ্ছ্বাসের বাঁধ ভাঙল সমর্থকদের। দল…
সুচরিতা সেন চৌধুরী: মাঝ মাঠ থেকে তখন সবে বল গড়িয়েছে। শুরুতেই কর্নার তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল। আর তাতেই বাজিমাত। ম্যাচের বয়স তখন সবে ৪০ সেকেন্ড। কর্নার থেকে ছোট্ট করে বল ভাসিয়েছিলেন নাওরেম। সেই বল ধরে সেন্টার করেন…
মোহনবাগান ৩ (কামিন্স-পেনাল্টি, মিলাদ-আত্মঘাতী, সাদিকু) আবাহনী ১ (স্টিওয়ার্ট) সুচরিতা সেন চৌধুরী: প্রথমার্ধের মোহনবাগান বদলে গেল পরের ৪৫ মিনিটে। ড্রেসিংরুমে হুয়ান ফেরান্দোর ভোকাল টনিক না কি নিজেদের মধ্যেই আগ্রাসনটা ফিরে আসা, তা নিয়ে এখন আর আলোচনার জায়গা নেই। বরং…
সুচরিতা সেন চৌধুরী: শনিবারই যুবভারতী ক্রীড়াঙ্গনের ৯০ মিনিট শুধু ছিল শব্দব্রহ্ম। কখনও ইস্টবেঙ্গল তো কখনও মোহনবাগান। দর্শকাসন পুরো না ভরলেও দুই দলের সমর্থকরা পুরো সময়টা গ্যালারি মাতিয়ে রেখেছিলেন। সেটা ছিল ডুরান্ড কাপের ডার্বি। সেই ম্যাচ এখন…
সুচরিতা সেন চৌধুরী: প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে আনোয়ার আলি-কে সঙ্গে করেই এসেছিলেন মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। তার পিছনে তাঁর কী যুক্তি ছিল সেটা জানা না গেলেও পোস্ট ম্যাচ সাংবাদিক সম্মেলনে বাধ্য হলেন আনোয়ারকে নিয়েই আসতে। কারণ এদিনের…
সুচরিতা সেন চৌধুরী: লড়াইটা তাঁরও সহজ ছিল না। ছোটবেলাটা কী ভাবে কেটেছে সেটা নিয়ে কখনওই কথা বলতে চান না। তবুও তাঁর জীবনের স্ট্রাগল এবং সেখান থেকে উঠে এসে এই বিপুল সাফল্য— পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষনীয় তো…
সুচরিতা সেন চৌধুরী: শুরুতেই কলকাতা ডার্বির মুড কিছুটা হলেও হতাশ করেছিল। তবে সময় যত গড়িয়েছে, গ্যালারি একটু একটু করে সমর্থক-সমৃদ্ধ হয়ে উঠেছে। কিন্তু চির চেনা ডার্বির গ্যালারি এ দিন অধরাই রইল পুরো ৯০ মিনিট। ম্যাচ লেখা…
সুচরিতা সেন চৌধুরী: এক কথায় বলাই যায় অপ্রত্যাশিত জয়। ইস্টবেঙ্গল যে মোহনবাগানকে হারিয়ে দিতে পারে, সেটা হয়তো ভুলেও কেউ ভাবেননি। কিন্তু সব হিসেবনিকেশকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতা ডার্বি-তে বাজিমাত করল লাল-হলুদ ব্রিগেড। ৬০ মিনিটে নন্দকুমার সেকরের…
সুচরিতা সেন চৌধুরী: রাত পোহালেই আবারও একটা কলকাতা ডার্বি । যে ডার্বি ঘিরে যুগের পর যুগ উত্তাল হয়েছে ভারতীয় ফুটবল। যে ডার্বির আবেগে ভেসে গিয়েছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। রাস্তা সে যেখান থেকেই আসুক,…
সুচরিতা সেন চৌধুরী: লড়াইটা আসলে ৯০ মিনিটের। লড়াইটা আসলে মাঠের। তার বাইরে কেউ বন্ধু, কেউ প্রশংসক আবার কেউ শুধুই প্রতিপক্ষ। তবে কলকাতা ডার্বি সব সময়ই ভারতীয় ফুটবলকে নতুন কিছু শিখিয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ভারতীয়…