Dynamic Kalighat Friends ক্লাবের চতুর্থ ডিভিশন কলকাতা লিগে পথ চলার শুরু

Dynamic Kalighat Friends

কলকাতা ফুটবলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ইতিমধ্যেই। শুরু হয়ে গিয়েছে মরসুম। সব ডিভিশন মিলে এ এক দীর্ঘ যাত্রা। আর সেই লক্ষ্যেই সেজে উঠেছে ক্লাবগুলো। কলকাতার ছোট-বড় সব ফুটবল ক্লাবের কাছে এটাই সব থেকে বড় উৎসব। বর্ষার সবুজ মাঠে ফুটবল পায়ে নেমে পড়া প্রতিযোগিতার আসরে। যেখান থেকে তৈরি হবে ভবিষ্যতের রাস্তা। চতুর্থ ডিভিশন কলকাতা লিগ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর সেখানেই এবার খেলছে ডায়নামিক কালীঘাট ফ্রেন্ডস (Dynamic Kalighat Friends)। বুধবার তাদেরই হয়ে গেল জার্সি উদ্বোধন।

আসন্ন কোলকাতা লিগের জন্য চতুর্থ ডিভিশন ক্লাব Dynamic Kalighat Friends ক্লাবের জার্সি উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল তাদের এবারের ফুটবল মরসুম। এই বছর কালীঘাট ফ্রেন্ডস ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছে সোনারপুর ডায়নামিক স্পোর্টস অ্যাকাডেমি। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে লাক্সারি লিভিং ফার্নিচারের মতো ব্যবসায়ীক সংস্থা। যা এই ক্লাবের যাত্রাকে আরও অনেকটা মসৃণ করবে নিশ্চিত।


বাংলার ফুটবল সব সময়ই একটা আবেগ। আর সেই আবেগের টানেই প্রত্যন্ত গ্রাম থেকে শহর, শহরতলী থেকে ছেলেরা নেমে পড়ে ফুটবল পায়ে। আর সেই ফুটবলেই কেরিয়ার গড়তে যোগ দেন কলকাতার বিভিন্ন ক্লাবে। লাক্সারি লিভিংয়ের কর্ণধার সম্রাট রায়ের লক্ষ্য তাঁদের সেই স্বপ্‌নকে নিয়ে এগিয়ে যেতে সাহায্য করা। যে কারণে ইতিমধ্যেই ময়দানের বিভিন্ন ডিভিশন মিলিয়ে তিনি মোট চারটি ক্লাবের সঙ্গে সংযুক্ত হয়েছেন। জানান, আরও একটি ক্লাবের সঙ্গেও তাঁর কথা চলছে। তিনি বলেন, ‘‘আমরা আজ থেকে পথ চলা শুরু করলাম। এই ক্লাবের সঙ্গে যে সব কোচ, কর্মকর্তারা রয়েছেন তারা যেভাবে বলবেন সেভাবেই পাশে থাকার চেষ্টা করব। আমরা সামর্থ মতো তাদের পাশে থাকার লক্ষ্য নিয়েই এসেছি। আপাতত চতুর্থ ডিভিশন থেকে এই ক্লাবরে তৃতীয় ডিভিশনে তোলার লক্ষ্যই থাকবে।’’

ক্লাবের কর্মকর্তারাও একই সুরে বলছেন, তাঁদেরও লক্ষ্য মাঠ থেকে ফুটবল তৈরি করতে যেভাবে পাশে থাকা যায় সেভাবেই পাশে থাকার চেষ্টা করাটাই মূল লক্ষ্য তাঁদের।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle