ISL 2026-27 শুরু হচ্ছে ডাবল হেডার দিয়ে কবে হবে কলকাত ডার্বি

ISL 2026-27

শনিবার ১০ অক্টোবর ডাবল-হেডার দিয়ে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2026-27) ২০২৬-২৭ মরসুম। নতুন মরসুমের শুরুতেই মুখোমুখি হবে একাধিক পরিচিত দল এবং নতুন প্রবেশকারী দল। উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু এফসি মুখোমুখি হবে স্পোর্টিং ক্লাব দিল্লির। ম্যাচটি হবে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে, শুরু হবে বিকেল ৫টায়। এরপর সন্ধ্যা ৭:৩০টায় ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হবে এফসি গোয়া এবং চেন্নাইয়িন এফসি। কলকাতা ডার্বি ২৯ নভেম্বর। তার আগে রয়েছে গোয়া ডার্বি, এই প্রথমবার আইএসএল-এ।

ফ্যানদের মতামতকে গুরুত্ব দিয়ে ২০২৬-২৭ মরসুমে সপ্তাহান্তের ম্যাচের সংখ্যা বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রথম পর্বের মোট ৭৮টি ম্যাচের মধ্যে ৫৩টি ম্যাচ, অর্থাৎ প্রায় ৬৮ শতাংশ ম্যাচ, শুক্র, শনি অথবা রবিবার রাখা হয়েছে। এছাড়া ম্যাচগুলির বেশিরভাগই শুরু হবে বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭:৩০টায়। এর ফলে সপ্তাহান্তে সমর্থকদের জন্য স্টেডিয়ামে গিয়ে কিংবা টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচ উপভোগ করার আরও সুযোগ তৈরি হবে।


নতুন মরসুমে পরিচিত দলগুলির পাশাপাশি নতুন দলগুলোর উপস্থিতিতে শুরু থেকেই আইএসএল-এ জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করা যেতেই পারে।

এই মরসুমে অংশগ্রহণকারী ১৩টি ক্লাব হল— বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, চার্চিল ব্রাদার্স, ইস্টবেঙ্গল এফসি, এফসি গোয়া, ইন্টার কাশী, কেরালা ব্লাস্টার্স এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, ওড়িশা এফসি, পঞ্জাব এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি।

​২০২৬-২৭ মরসুম আইএসএল ক্যালেন্ডারে বেশ কিছু নতুন ম্যাচ এবং ভেন্যু নিয়ে আসছে। আগামী ১৩ ডিসেম্বর রবিবার ফতোরদা স্টেডিয়ামে সন্ধ্যা ৭:৩০-টায় চার্চিল ব্রাদার্স ও এফসি গোয়ার মধ্যে ম্যাচটি আইএসএল-এর ইতিহাসে প্রথম ‘গোয়া ডার্বি’ হিসেবে চিহ্নিত হবে, যা প্রতিযোগিতায় একটি নতুন স্থানীয় প্রতিদ্বন্দ্বিতার সূচনা করবে। তবে টুর্নামেন্টের সব থেকে আকর্ষনীয় লড়াই কলকাতা ডার্বির দিন নির্ধারিত হয়েছে ২৯ নভেম্বর। নভে ম্বরেএকটাই ম্যাচ রয়েছে।

প্রথম পর্বে মোট ৭৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই পর্ব চলবে ১০ অক্টোবর ২০২৬ থেকে ১৭ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। লিগ পর্ব শেষে সেরা ছ’টি দল প্লে-অফে জায়গা করে নেবে।

দ্বিতীয় পর্ব ও প্লে-অফের সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। এদিকে, ইন্টার কাশির হোম ম্যাচগুলির ভেন্যুও পরে নিশ্চিত করা হবে। ক্লাবটি তাদের হোম গ্রাউন্ড চূড়ান্ত করার পরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google