ক্রিকেট বিশ্বকে অবাক করে দেওয়ার জন্য ১৫ বছর বয়সটাই যেন যথেষ্ট! বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) যা করে দেখালেন, তা বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাওয়া কঠিন। মাত্র ১৫ বছর বয়সে ব্যাট হাতে কার্যত ঝড় তুললেন এই বিস্ময় বালক। এক ইনিংসে হাঁকালেন ২৮টি ছক্কা! যা তৈরি করল বিশ্বরেকর্ড। শুধু ছক্কা হাঁকানোই নয়, এদিন একের পর এক রেকর্ড ভেঙে ক্রিকেট ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে তুললেন বৈভব। তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছিল, যেন কোনও চাপই নেই। অনায়াসেই মাঠের চারদিকে বল পাঠাচ্ছিলেন গ্যালারিতে।
দ্রুততম সিনিয়র পেশাদার শতরানের রেকর্ড গড়ার খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত অল্পের জন্য সেই মাইলফলক হাতছাড়া হয়। কিন্তু তাতে থেমে থাকেননি তিনি। নিজেরই গড়া দ্রুততম লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫০ রানের রেকর্ড ভেঙে দেন। এরপর সিনিয়র ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের রেকর্ডও নিজের দখলে নিয়ে নেন।
মাত্র ১৫ বছর বয়সে এমন অবিশ্বাস্য ব্যাটিং সত্যিই বিস্ময়কর। ক্রিকেটে প্রতিভার অভাব নেই, কিন্তু বৈভব সূর্যবংশীর মতো প্রতিভা যে কতটা বিরল, তা তাঁর প্রতিটি ইনিংসেই স্পষ্ট হয়ে উঠছে। ক্রিকেটপ্রেমীদের কাছে এখন একটাই প্রশ্ন—এই বিস্ময় বালকের রেকর্ড ভাঙার ক্ষমতা কি কারও আছে? যে গতিতে বৈভব এগোচ্ছেন, তাতে প্রতিবার ব্যাট হাতে নামলেই নতুন ইতিহাস তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে।
মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) দোহায় ACC Men’s Asia Cup Rising Stars প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেললেন ভারতের এই বিস্ময় প্রতিভা। তাঁর ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার।
এই ইনিংসে একাধিক বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
বৈভব সূর্যবংশীর গড়া রেকর্ডের তালিকা
১. দ্রুততম ৫০ রান (List A ক্রিকেট)
মাত্র ১১ বলে অর্ধশতরান করে আগে থেকেই এই রেকর্ডের মালিক ছিলেন বৈভব। শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন।
২. দ্রুততম ১০০ রান (List A ক্রিকেট)
মাত্র ২৮ বলে শতরান করেন তিনি। ভেঙে দেন অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের ২৯ বলে শতরানের রেকর্ড।
৩. দ্রুততম ১৫০ রান (List A ক্রিকেট)
মাত্র ৪০ বলে ১৫০ রান পূর্ণ করেন। নিজেরই আগের ৫৯ বলের রেকর্ড ভেঙে দেন।
৪. দ্রুততম দ্বিশতরান (List A ক্রিকেট)
মাত্র ৫২ বলে ২০০ রান পূর্ণ করেন বৈভব। এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের। তিনি ১০৩ বলে দ্বিশতরান করেছিলেন।
৫. এক ইনিংসে সর্বাধিক ছক্কা (List A ক্রিকেট)
এক ইনিংসে ২৮টি ছক্কা হাঁকান বৈভব। এর আগে এই রেকর্ড ছিল ডি’আর্সি শর্টের দখলে। তিনি ২৩টি ছক্কা মেরেছিলেন।
৬. পুরুষদের পেশাদার ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কা
২৮টি ছক্কা মেরে পুরুষদের পেশাদার ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কার নতুন রেকর্ড গড়েন তিনি। আগের রেকর্ড ছিল তন্ময় আগরওয়ালের ২৬টি ছক্কা।
৭. List A ক্রিকেটে শতরানের সর্বোচ্চ স্ট্রাইক রেট
মাত্র ৫৩ বলে ২০৪ রান করে ৩৮৪.৯০ স্ট্রাইক রেট অর্জন করেন তিনি। এটিও নতুন রেকর্ড।
৮. দ্রুততম দলগত ১০০ রান
বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে মাত্র ৫ ওভারে ১০০ রান পূর্ণ করে ভারত এ দল। List A ক্রিকেটে এটিও নতুন নজির।
বৈভব সূর্যবংশী ৫২ বলে দ্বিশতরান করে পুরুষদের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ২০০ রানের বিশ্বরেকর্ড গড়েছেন। তাঁর আগে রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের দখলে।
দ্রুততম দ্বিশতরানের তালিকায় প্রথম পাঁচটি ইনিংসে মঙ্গলবার শীর্ষস্থান দখল করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। ইন্ডিয়া এ-র হয়ে ইউএই-র বিরুদ্ধে মাত্র ৫২ বলে ২০০ রান করেন তিনি। তাঁর পরই রয়েছে চ্যাড বোয়েস। ২০২৪ সালে ক্যান্টারবারির হয়ে ওটাগোর বিরুদ্ধে ১০৩ বলে ডবল সেঞ্চুরি করেছিলেন তিনি। তিন নম্বরে রয়েছে এন জগদীশন। তিনি তামিনাড়ুর হয়ে অরুনাচল প্রদেশের বিরুদ্ধে ২০২২ সালে ১১৪ বলে এই লক্ষ্যে পৌঁছেছিলেন। সমসংখ্যক বল খেলে ইংল্যান্ডের হয়ে চলতি বছরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০ রান করেন হ্যারি ব্রুক। আর এই তালিকার পাঁচ নম্বরে রয়েছে ত্রাভিস হেড। তিনিও ১১৪ বলেই দক্ষিণ অস্ট্রেলিয়ার বয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ২০২১-২২ মরসুমে ২০০ রানে পৌঁছেছিলেন।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
