কল্যাণীতে শুভেন্দুর সভায় কাকলি

বাংলা দখলের পর প্রাথমিকভাবে দল বদলে একটা নিষেধাজ্ঞার কথা শোনা গিয়েছিল বিজেপিতে। তবে ২২ দিনেই সেই ছবি বদলালো বলে মনে করা হচ্ছিল। কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকেএর বিপরিত ছবি উঠে এল যখন বৈঠকে যোগ দিলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কয়েকদিন আগেই বারাসত জেলা সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তার মধ্যেই এদিন কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে দেখা গেল কাকলী ঘোষ দস্তিদারকে। বৈঠক প্রসঙ্গে তাঁর মন্তব্য, এটা কোনও দলীয় কর্মসূচি নয়। এটি প্রশাসনিক কর্মসূচি। সেই কারণেই তিনি উপস্থিত হয়েছেন। শুধু সাংসদই নন, বৈঠকে রয়েছেন দেগঙ্গা এবং স্বরূপনগরের তৃণমূলের দুই বিধায়কও। মূলত তিন জেলা অর্থাৎ নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা নিয়ে হবে এই বৈঠক। আর সেই বৈঠকেই আমন্ত্রণ জানানো হয় বিরোধী দলের সাংসদ-বিধায়কদের। তবুও দল বদলের জল্পনা থেকেই যাচ্ছে।