সোমবার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে পরাজয়ের পর আর্জেন্টিনায় দাঙ্গা ছড়িয়ে পড়ে। বুয়েনস আইরেস ও অন্যান্য স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় পুলিশকে বিক্ষোভকারী আর্জেন্টাইন সমর্থকদের মোকাবিলায় টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করতে হয়। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরাজয়ের পর বুয়েনস আইরেসে দাঙ্গা শুরু হয় এবং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জাতীয় স্মৃতিস্তম্ভ ‘ওবেলিস্ক’-এর আশেপাশে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে যে, সমর্থকরা পুলিশের দিকে কাঁচের বোতল ও অন্যান্য বস্তু ছুড়ে মারে; জবাবে পুলিশ ভিড় নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, পুলিশ প্রায় ১৫ জনকে আটক করেছে। প্রসঙ্গত ভারতীয় সময় রবিবার গভীর রাতে বিশ্বকাপ ফাইনালের এক্সট্রা টাইমে ফেরান টোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে জয় তুলে নেয় স্পেন। যদিও পুরো ম্যাচে আর্জেন্টিনা গোলের নিচে মার্টিনেজ না থাকলে ব্যবধান আরও বড় হতে পারত।
🇦🇷#AHORA – Disturbios en Buenos Airespic.twitter.com/oZkNpZsbzd
— DatoWorld (@DatosAme24) July 20, 2026