তাঁর উদ্যোগেই তৈরি হয়েছে ককরোচ জনতা পার্টি। তাঁর উদ্যোগেই শুরু আন্দোলনের। সেই আন্দোলনের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সিজেপি (CJP)-র সভাপতি অভিজিৎ ডিপকে এক সাংবাদিক সম্মেলনে বলেন, “ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু যে শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে, তাদের পরিবারগুলোর কি ১ কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়া উচিত নয়? তাদের তো তা পাওয়া উচিত, তাই না? ওই সব পরিবারই ১ কোটি টাকা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। দ্বিতীয়ত, ২০ তারিখে যে পুলিশকর্মীরা গুণ্ডাদের মতো আচরণ করেছিলেন, তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।” ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর যন্তর মন্তরে পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। সাফল্যের অশ্রুও দেখা যায় অনেকেরই চোখে। আন্দোলনের মঞ্চ থেকে দীপকে বলেন, “ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাই প্রমান করছে যে ভয না পেয়ে, সরকারের কাছে মাথা নত না করলে যে কারও পদত্যাগ আদায় করে নেওয়া যেতে পারে।”