কেরালার কান্নুরের দ্বাদশ শ্রেণীর এক ছাত্র গত ৯ অগস্ট, শনিবার থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের ভাষ্যমতে, অনলাইনে গেম খেলার অভ্যাসের কারণে তার বাবা তার মোবাইল ফোনটি নিয়ে নেওয়ায় অভিমানে সে নিখোঁজ হয়ে যায় বলে জানা যাচ্ছে। চোকলির রামবিলাসাম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র শিব সূর্য শনিবার বিকেল থেকেই নিখোঁজ। কারিয়াড পুলিয়ানামব্রামের বাসিন্দা তার পরিবার এ বিষয়ে চোকলি থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পরিবার জানিয়েছে, পরে তার পড়ার টেবিলে একটি চিরকুট পাওয়া গেছে, যা ওই কিশোরই লিখেছিল বলে ধারণা করা হচ্ছে। যেখানে লেখা ছিল, “কাশি যাচ্ছি ভগবানের সঙ্গে দেখা করতে”।