এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র কোয়ালিফাইং পর্বে আর আরবিকে ৪-১ গোলে হারিয়ে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতে শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। তার পর থেকেই সবার নজর ছিল মঙ্গলবারের ড্রয়ের দিকে আর তাতে ‘ডি’ গ্রুপে পড়ল ইস্টবেঙ্গল। এই গ্রুপে ইস্টবেঙ্গল ছাড়াও রয়েছে জর্ডন, ইরাক ও ওমানের ক্লাব। যা মোটেও সহজ লড়াই হবে না কলকাতার দলের জন্য। এফসি গোয়া কোয়ালিফাইং পর্বেই হেরে যাওয়ায় এই মঞ্চে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে নকআউটে খেলবে লাল-হলুদ ব্রিগেড।
গত মরসুমে প্রথমবারের মতো আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এসিএল ২-র যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ এসেছে ইস্টবেঙ্গলের সামনে। এর আগে কার্লেস কুয়াদ্রাতের কোচিংয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এএফসি খেলেছিল ইস্টবেঙ্গল। তার পর কুয়াদ্রাত ও তার পর অস্কার ব্রুজোঁর বিদায় হয়ে এসেছেন হাবাস। যদিও অস্কারের কোচিংয়েই প্রথমবারের মতো আইএসএল ট্রফির মুখ দেখেছিল ইস্টবেঙ্গল।
এবার আরো বড় লড়াই কলকাতার দলের সামনে। যেখানে গ্রুপ ‘ডি’তে ইস্টবেঙ্গলকে খেলতে হবে জর্ডনের আল হুসেন, ইরাকের আল শর্তা ও ওমানের আল সিব ক্লাবের বিরুদ্ধে। যদিও এখনও খেলার দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে পশ্চিমাঞ্চলের গ্রুপ পর্বের ম্যাচ হোম ও অ্যাওয়ে হিসেবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে থেকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরু পর্যন্ত চলবে। নকআউট পর্বের ম্যাচ আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিলের মধ্যে হবে। ফাইনাল ১৫ মে।
ইস্টবেঙ্গলের গ্ৰুপের সব থেকে শক্তিশালী ক্লাব আল হুসেন, যারা গত মরসুমে জর্ডন জাতীয় লিগের চ্যাম্পিয়ন ক্লাব। যে দলে বিশ্বকাপ খেলা সাত জন ফুটবলার রয়েছে। ইরাক স্টার্স লিগের রানার-আপ আল শর্তা। ওমানের লিগের চ্যাম্পিয়ন দল আল সিব। যদিও আল সিবকে এফসি গোয়া গতবার এসিএল ২-তে হারিয়েছিল।
এখন ইস্টবেঙ্গলের সামনে ডুরান্ড কাপ সেমিফাইনাল। ফাইনালে উঠলেন ২৩ অগস্ট পর্যন্ত ডুরান্ড কাপ নিয়ে ভাববে কোচ হাবাস। তার পর পুরো ফোকাস টাই চলে যাবে এএফসিতে। এদিকে এবার আন্তর্জাতিক উইন্ডোর জন্য আইএসএল-ও দেরিতে শুরু হবে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
