দিল্লিতে আবার ধর্ষণের ঘটনা, এবার দক্ষিণ দিল্লিতে

দেশের রাজধানীতে আবার ধর্ষণের ঘটনা। একটি পার্কে পুলিশ পরিচয়ে তিন ব্যক্তি ১৭ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে এই নৃশংস ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ওই কিশোরী তার ১৭ বছর বয়সী এক পুরুষ বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে গিয়েছিল। পূজা শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা মন্দিরের কাছে একটি পার্কে যান; সেখানে ২৫ থেকে ৩০ বছর বয়সী তিন ব্যক্তি তাদের কাছে গিয়ে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। পুলিশ জানায়, অভিযুক্তরা তাদের ভয় দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। অভিযুক্তদের মধ্যে একজন আগ্নেয়াস্ত্র ও ছুরি দেখিয়ে তাকে হুমকি দেয় এবং যৌন নির্যাতন চালায়। এরপর অন্য দু’জন অভিযুক্তও তাকে যৌন নির্যাতন করে। ঘটনার পর অভিযুক্তরা নির্যাতিতা ও তার বন্ধুকে হুমকি দেয় বলে পুলিশ জানিয়েছে।