মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নির্মাণকাজের সময় ভুলের কারণে টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ায় সোমবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিমানবন্দরগুলো থেকে শতাধিক বিমান বাতিল বা বিলম্বিত হয়েছে। পরিবহনমন্ত্রী শন ডাফি ‘এক্স’-এ জানিয়েছেন যে, গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী সন্ধ্যা ৭টার দিকে লা-গুয়ার্ডিয়া ও ফিলাডেলফিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়, তবে নেওয়ার্ক ও জেএফকে বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ডাফি বলেন, “নিউ জার্সিতে অ্যামট্র্যাকের নির্মাণকর্মীরা ভুলবশত একটি ফাইবার লাইন কেটে ফেলেন, যার ফলে টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-কে উত্তর-পূর্বাঞ্চলে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।”