বিবাদের জেরে মিজোরামে খুন সেনা জওয়ান

মিজোরামের কোলাসিব এলাকায় ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় গাড়ি চালানো নিয়ে বিবাদের জেরে ২৯ বছর বয়সী এক সেনা জওয়ানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ২০ সেপ্টেম্বর। জম্মু-কাশ্মীরে কর্মরত আসাম রেজিমেন্টের জওয়ান জাকারিয়া লালহ্রিয়াতলুয়াঙ্গা তখন লেংপুই বিমানবন্দর থেকে নিজের গ্রাম ‘নিউ বুইলুম’-এর দিকে ট্রাকে করে বন্ধুর সঙ্গে ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, বুয়ালপুই ও থিংডাওলের মধ্যবর্তী জাতীয় সড়ক-৩০৬-এ একদল যুবকের সঙ্গে তাঁদের ট্রাফিক সংক্রান্ত বিষয় নিয়ে সামান্য বিবাদ হয়। ওই যুবকরা কাউনপুই থেকে পিকনিক সেরে ফিরছিলেন।