Asian Games 2026 11th Day: মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে ভারতের সোনা

এশিয়ান গেমস ২০২৬ (Asian Games 2026)-এ প্রায় প্রতিদিনই ভারতের ঝুলিতে পদক এসেছে। প্রথম সোনির মুখ দেখিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর এদিন মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে এল ঐতিহাসিক সোনা। সঙ্গে এর আরও পদক। একঝলকে দেখে নেওয়া যাক গেমসের ১১তম দিন কার ভাগ্যে জুটল কী পদক:

অ্যাথলেটিক্স – পুরুষদের ৪x৪০০ মিটার রিলে: ভারতের ব্রোঞ্জ


অ্যাথলেটিক্স – মহিলাদের ৪x৪০০ মিটার রিলে: ভারতের সোনা

অ্যাথলেটিক্স – মহিলাদের হাই জাম্প: পূজা জিতলেন ব্রোঞ্জ

অ্যাথলেটিক্স – ৪x১০০ মিটার মিক্স রিলে: জাতীয় রেকর্ড গড়ে ভারতের ব্রোঞ্জ জয়!

অ্যাথলেটিক্স – পুরুষদের ৫০০০ মিটার: গুলবীর জিতলেন ব্রোঞ্জ!

বক্সিং – (পুরুষদের ৯০+ কেজি ): নরেন্দ্র জিতলেন ব্রোঞ্জ

বক্সিং (পুরুষদের ৮০ কেজি): ফাইনালে উঠলেন অঙ্কুশ পাংঘাল

স্পোর্ট ক্লাইম্বিং (মহিলাদের স্পিড ৪ কোয়ালিফিকেশন): কোয়ার্টার ফাইনালে উঠলেন জোগা পুর্তি

শুটিং (মহিলাদের ট্র্যাপ ব্যক্তিগত ফাইনাল): নতুন এশিয়ান রেকর্ড গড়ে সোনা জিতলেন নীরু

টেনিস (পুরুষদের সিঙ্গলস): শেষ ১৬-তে (রাউন্ড অফ ১৬) উঠলেন দক্ষিণেশ্বর সুরেশ

বক্সিং (মহিলাদের ৬৫ কেজি): চিনের লি শু-কে হারিয়ে ফাইনালে পারভিন

আর্চারি (মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত): কোয়ার্টার ফাইনালে কুমকুম, বিদায় নিলেন কীর্তি

পুরুষদের ব্যক্তিগত ট্র্যাপ শুটিং: ফাইনালে যোগ্যতা অর্জন করলেন শপথ ভরদ্বাজ

পুরুষদের ক্রিকেট: না খেলেই সেমিফাইনালে ভারত

স্কোয়াশ (মহিলাদের দলগত): ইরানকে হারিয়ে ‘পুল সি’-তে শীর্ষে ভারত, কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন

শুটিং (মহিলাদের ট্র্যাপ): রুপো জিতল ভারতীয় ত্রয়ী, ব্যক্তিগত ফাইনালে নীরু কুরাশ

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google