সুচরিতা সেন চৌধুরী: গত ম্যাচের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হলেও আগামী ম্যাচে আরও উন্নতি করতে চায় দল। কোচের সঙ্গে একাধিক সেশন এবং আগের ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করার পর দলের প্রস্তুতি নিয়ে আশাবাদী মাঝমাঠের ভরসা সমীর জেলকোভিচ (Samir Zelkovic)।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা জানি, আগামীকাল আরও ভাল খেলতে হবে। এই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলি তুলে নিয়ে আমরা নিজেদের খেলার মান আরও বাড়াতে চাই। বিশেষ করে নিজেদের মাঠে সমর্থকদের সামনে নিজেদের সেরাটা দিতে চাই। আশা করছি, আমরা নিজেদের প্রত্যাশিত মানে পৌঁছতে পারব।”
এরপর তাঁকে প্রশ্ন করা হয়, প্রাক্তন দলের বিরুদ্ধে খেলতে নামার অনুভূতি কেমন? উত্তরে ফুটবলার বলেন, “প্রাক্তন দলের বিরুদ্ধে খেলতে নামলে আবেগের বিষয়টি অবশ্যই থাকে। তবে আমি বিষয়টিকে পেশাদার হিসেবেই দেখতে চাই। ওদের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। গত মরসুমে ওদের বেশির ভাগ ফুটবলারের সঙ্গেই খেলেছি। আমাদের মধ্যে ভাল বন্ধুত্বও তৈরি হয়েছিল। তবে এখন আমি নিজের দলের হয়ে খেলব। আশা করছি, আগামীকালের ম্যাচটি ভাল হবে।”
প্রাক্তন সতীর্থদের বিরুদ্ধে মাঠে নামলেও আবেগকে সরিয়ে রেখে পেশাদারিত্ব বজায় রাখাই তাঁর লক্ষ্য। একই সঙ্গে দুই দলের সমর্থকদের মধ্যেও সুন্দর পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
এদিকে পঞ্জাব কোচের মুখে শোনা গেল সান্তোস বন্দনা। তিনি বলছিলেন, “পানোস এমন একজন কোচ যিনি গত দুই মরসুম ধরে পঞ্জাবের কোচ হিসেবে দারুণ কাজ করেছে। এবং আমি নিশ্চিত সে মোহনবাগানের কোচ হিসেবেও এক কিভাবে কাজ করবে।”
এর সঙ্গে তিনি জুড়ে দেন, “আমি খুশি আমী তার বিরুদ্ধে খেলবেকারণ সে আমার ব্যক্তিগত বন্ধু। কিন্তু শেষ পর্যন্ত সব কোচিং সেটাই করবে যেটা তার নিজের দলের জন্য সেরা।”
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
