দক্ষিণ ফ্লোরিডায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ৯

রবিবার দক্ষিণ ফ্লোরিডার একটি জনবহুল এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিজনেস জেটে থাকা ৯ জনের। বাহামাসের উদ্দেশে উড়ে যাওয়া বিমানটি আচমকাই আকাশ থেকে  মাটিতে আছড়ে পড়ে। এরপরই বিকট বিস্ফোরণে গোটা এলাকা কার্যত আগুনের গোলায় পরিণত হয়। দেশটির পরিবহণ সচিব জানিয়েছেন, বিমানে থাকা প্রত্যেকেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনাস্থলে একটি বড় গর্ত তৈরি হয়েছে। দুর্ঘটনার পর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।