বিরোধীদের মহামিছিল কর্মসূচির পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপিও। রাজধানীর বিভিন্ন এলাকায় বিজেপি নেতারা মিছিল করছেন। সেখানে ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার প্রসঙ্গ তুলে কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে। ফলে রাজনৈতিক টানাপোড়েনে রবিবার কার্যত উত্তপ্ত রাজধানী।
এদিকে রাজনৈতিক কর্মসূচির জেরে সমস্যায় পড়েছেন কেন্দ্রীয় দিল্লির ব্যবসায়ীরাও। উৎসবের মরসূমে দিল্লির ব্যস্ত শপিং এলাকাগুলিতে সাধারণত বিপুল সংখ্যক ক্রেতার ভিড় হয়। কিন্তু মিছিল, যানজট ও রাস্তা আটকে যাওয়ার কারণে উৎসবের মরসুমের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
তাঁদের দাবি, রাজনৈতিক কর্মসূচির কারণে ক্রেতাদের যাতায়াত ব্যাহত হলে উৎসবের মরসুমে বিক্রির উপর সরাসরি প্রভাব পড়বে। ফলে একদিকে রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে যানজট ও ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় কেন্দ্রীয় দিল্লির পরিস্থিতি বেশ চাপে।