শীতের মরশুমে বায়ুদূষণ নিয়ন্ত্রণে দিল্লি-NCR জুড়ে এবার আরও কড়া পদক্ষেপ নিল প্রশাসন। ১ নভেম্বর ২০২৬ থেকে দিল্লিতে Non-BS6 যানবাহনের প্রবেশ ও চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। সরকারি নির্দেশ অনুযায়ী, শীতকালে দূষণের মাত্রা বৃদ্ধি এবং ঘন ধোঁয়াশা নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত। নিয়ম ভাঙা যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিষেধাজ্ঞা কার্যকর করতে রাস্তায় বিশেষ এনফোর্সমেন্ট টিম মোতায়েন করা হবে। পাশাপাশি Automatic Number Plate Recognition (ANPR) ক্যামেরা এবং AI-চালিত Integrated Command and Control Centre (ICCC)-এর মাধ্যমে যানবাহনের উপর নজরদারি চালানো হবে।