পঞ্জাবে বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা আপের!

পঞ্জাবে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে আম আদমি পার্টির (আপ) জন্য। সোমবার সকালে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন আপ থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার কুনওয়ার বিজয় প্রতাপ সিং। ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)।

শুধু কুনওয়ার বিজয় প্রতাপ নন, রবিবার দল ছাড়ার কথা ঘোষণা করা আরও দুই সাসপেন্ডেড আপ বিধায়কও সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন। তিনজন একসঙ্গে বিজেপিতে যোগ দেওয়ায় পঞ্জাবের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।


দলবিরোধী কার্যকলাপের অভিযোগে এই তিন বিধায়ককেই আগেই সাসপেন্ড করেছিল আম আদমি পার্টি। এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন তাঁরা। তিন সাসপেন্ডেড বিধায়কের একযোগে বিজেপিতে যোগদান পঞ্জাবের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।