মাত্র ৩৩ বছর বয়সেই প্রয়াত হলেন টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। ‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাত জনম কা’, ‘বীন্দ বানুঙ্গা ঘোড়ি চঢ়ুঙ্গা’ এবং ‘মহিসাগর’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি।
জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর ঘুমের মধ্যেই আচমকা খিঁচুনি হয় অনুজের। এরপরই তাঁর মৃত্যু হয়। অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে তাঁর বন্ধু ও সহকর্মী রূপেশ সোনারের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে।
গত ৩০ অক্টোবর অনুজকে স্মরণ করে ইনস্টাগ্রামে একটি আবেগঘন শ্রদ্ধাঞ্জলি পোস্ট করেন রূপেশ। পরে অনুজের পরিবারের সঙ্গে দেখা করে তিনি জানতে পারেন, ঘুমের মধ্যেই খিঁচুনি হওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে।